শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫শে মে থেকে ৩১শে মে পর্যন্ত ছুটি থাকবে। তবে এর আগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে কর্তৃপক্ষ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২৩ মে) দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে এবং নিয়মিত ক্লাস চলবে।

এর আগে রোজার সময় শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পূরণে কিছু শনিবারের ছুটি বাতিল করা হয়েছিল। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবারও শনিবার ক্লাস চালু রাখা হয়েছে।

অন্যদিকে মিড-ডে মিল কার্যক্রম ২২শে মে থেকেই বন্ধ থাকবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, সরকারি ছুটির আগে শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম ঠিক রাখতে শনিবার ক্লাস চালু রাখা হয়েছে।