ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন ও চেলসির কোল পালমারের। বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড আর ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ারও। তাদের ছাড়াই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।
তবে জায়গা মিলেছে অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস ও আল আহলিতে খেলা ইভান টনির। ওয়াটকিনস সম্প্রতি ইউরোপা লিগ জিতেছেন, আর সৌদি লিগে খেলা টনি এই মৌসুমে ৩২ ম্যাচে ৩২ গোল করেছেন।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার : জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্রাফোর্ড। ডিফেন্ডার : রিস জেমস, টিনো লিভরামেন্টো, ড্যান বার্ন, মার্ক গুয়েহি, জন স্টোন্স, নিকো ও’রাইলি, এজরি কনসা, জ্যারেল কোয়ানসাহ, জেড স্পেন্স। মিডফিল্ডার : ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, জর্ডান হেন্ডারসন, কোবি মাইনো, মরগান রজার্স, এবেরেচি এজি। ফরোয়ার্ড : হ্যারি কেইন, ইভান টোনি, অলি ওয়াটকিনস, বুকায়ো সাকা, নোনি মাদুয়েকে, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি গর্ডন।