আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘœ করতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ফ্লাইওভারের টোল প্লাজায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসাধারণের নির্বিঘœ যাতায়াত নিশ্চিতে ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজা এবং পদ্মা সেতু টোল প্লাজায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘœ ঈদযাত্রা নিশ্চিত করতে যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে তারা সহায়তা করবেন।