সাভারে সংবাদকর্মীদের হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

সাভারে মাদক সিন্ডিকেটের হামলায় দুই সাংবাদিক আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী গ্রেপ্তার ও মামলার বিষয়ে নিশ্চিত করেন। 

এর আগে শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০জনকে আসামি দেশ টেলিভিশনের পক্ষ থেকে ফখরুল ইসলাম মজুমদার বাদী হয়ে সাভার মডেল থানা মামলা করেন।

আহত সংবাদিকরা হলেন দেশ টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও এসএ টেলিভিশনের সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন শামীম রেজা, রাজু , ফিরোজ, মইনুল, সৈয়দ রায়হান। 

গ্রেপ্তাররা হলেন তামিম খলিফা, মইনুল ইসলাম, সৈয়দ রায়হান ও  শ্রাবন। 

মামলার এজাহারে জানা গেছে, শামীম ও তার বাহিনী র্দীঘ দিন যাবৎ সাভারের মাদক কারবার করে আসছিল। শুক্রবার সকালে সাভারের রাজাশন এলাকায় মাদক নিয়ে সংবাদ সংগ্রহে দুই সাংবাদিক ও ক্যামেরাম্যান ঘটনাস্থল যায়। পরে সাভারের রাজাশন এলাকায় মাদকের সকল তথ্য সংগ্রহ করেন। এরপরে মাদক কারবারদের সড়কে লাগানো সিসি ক্যামেরা ভিডিও ধারণ করে দেশটিভির গাড়িতে ফেরার সময় সন্ত্রাসীরা অর্তকিত হালমা চালায়। এসময় মাদক কারবারি শামীম ও তার সঙ্গীরা সাংবাদিকদের মারধর করে তাদের মাদকের আস্তানায় রিকশার গ্যারেজে নিয়ে অস্ত্র দিয়ে এলোপাতাড়ি অঘাত করে। এতে দেশ টিভির সাংবাদিক তাইফুর রহমান তুহিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এছাড়া এসএ টেলিভিশনের সাংবাদিক সাদ্দামকে চোখেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করেছে। পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

এঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, সাংবাদিকদের জখমের ঘটনায় সাভার মডেল থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারদের শনিবার দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।