শিক্ষার্থীদের ঈদ উপহার দিলেন যুবদল সদস্য সজীব

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন যুবদলের এক সদস্য। বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে আনন্দ ভাগ করে নিতে মাদ্রাসা শিক্ষার্থীদের বিশেষ উপহার দিলেন ঢাকা মহানগর উত্তর যুবদল (সদস্য) ফরহাদ আলী সজীব। 

শনিবার (২৩মে) রাজধানীর মহাখালীর দক্ষিণপাড়ার নিকেতন বাজার গেটে অবস্থিত দারুল এহসান তাহফিজুল কোরআন মাদ্রাসায় ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের ঈদুল উপহার তুলে দেন ঢাকা মহানগর উত্তর যুবদল  সদস্য ফরহাদ আলী সজীব। এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালক হাফেজ মো. জাকির হুসাইনসহ মাদ্রাসার ছাত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মানবিক এই উদ্যোগের কারণে প্রশংসা পাচ্ছেন যুবদলের এই সদস্য।