ঈদে ৪ দিন বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে ভারতের সব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ থেকে ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিষ্ঠানটি আগামী ৩১ মে থেকে তাদের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। 

রবিবার (২৪ মে) আইভেকের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির পরিপ্রেক্ষিতে সব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে। তবে ২৭ মে সব ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে শুধু পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে। এ সময়ে কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না। এ ছাড়া ২৯ ও ৩০ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ভিসা সেন্টার বন্ধ থাকবে।