ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। গত ১১ দিনে চতুর্থবার পেট্রল ও ডিজেলের দাম বাড়লো ভারত।
সোমবার (২৫ মে) ভারতে লিটারপ্রতি পেট্রলের দাম বেড়েছে ২ রুপি ৬১ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২ রুপি ৭১ পয়সা। এর আগে, গত শনিবারও দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছিল।
পেট্রলের নতুন দাম (লিটারপ্রতি)
নয়াদিল্লি: ১০২.১২ রুপি (বেড়েছে ২.৬১)
কলকাতা: ১১৩.৫১ রুপি (বেড়েছে ২.৮৭)
মুম্বাই: ১১১.২১ রুপি (বেড়েছে ২.৭২)
চেন্নাই: ১০৭.৭৭ রুপি (বেড়েছে ২.৪৬)
ডিজেলের নতুন দাম (লিটারপ্রতি)
নয়াদিল্লি: ৯৫.২০ রুপি (বেড়েছে ২.৭১)
কলকাতা: ৯৯.৮২ রুপি (বেড়েছে ২.৮০)
মুম্বাই: ৯৭.৮৩ রুপি (বেড়েছে ২.৮১)
চেন্নাই: ৯৯.৫৫ রুপি (বেড়েছে ২.৫৭)
ভারতে জ্বালানি তেলের এমন দফায় দফায় দাম বৃদ্ধি আগে থেকেই মূল্যস্ফীতির চাপে থাকা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে। বিশেষ করে ডিজেলের দাম বাড়ার কারণে পণ্য পরিবহন খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। এর আগের দফায় দাম বাড়ার কারণে বাজারে এরই মধ্যে দুধ এবং পাউরুটির দাম বেড়ে গেছে।