৬ ফুট গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অভিযান চালিয়ে ৬ ফুট লম্বা গাঁজা গাছসহ শাকিল হাওলাদার নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটক শাকিল হাওলাদার ওই এলাকার মতি হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে শাকিল হাওলাদারের বাড়িতে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় শাকিল হাওলাদারকে আটক করা হয়।

ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে এ অভিযান অব্যাহত থাকবে