দেশ রূপান্তরে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগে নিয়োগ

দৈনিক দেশ রূপান্তরে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগে সিনিয়র নির্বাহী/সহকারী ব্যবস্থাপক পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করুন-
     
শিক্ষাগত যোগ্যতা: এম.কম/এমবিএ হিসাববিজ্ঞান/ফাইন্যান্স, সিএ (সিসি) সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।

অভিজ্ঞতা: অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগে ৩-৫ বছর কাজের অভিজ্ঞতা (সংবাদপত্রের হিসাব বিভাগে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার)।

কাজের বিবরণ: বিলিং অ্যান্ড পেমেন্ট। ভাউচার, জার্নাল এন্ট্রি, ক্যাশবুক, লেজার মেইনটেইন করা। ব্যাংক লেনদেনের হিসাব রাখা। ইআরপি সফটওয়্যার পোস্টিং। রিসিভ-পেমেন্ট রিপোর্ট। অ্যাডভান্স সমন্বয় ও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরিতে বিভাগীয় প্রধানকে সহযোগিতা করা। এছাড়াও ব্যবস্থাপনা নির্দেশিত কাজ সম্পন্ন করা।

বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে (২টি উৎসব ভাতা ও মোবাইল ফোন বিল)।

আগ্রহী প্রার্থীদের আগামী ০৭/০৬/২০২৬ তারিখের মধ্যে ছবিসহ সিভি ই-মেইলে পাঠানোর জন্য আহ্বান জানানো হচ্ছে।

মানবসম্পদ বিভাগ
দেশ রূপান্তর
রূপায়ণ ট্রেড সেন্টার (লেভেল-৫)
১১৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ
বাংলামোটর, ঢাকা-১০০০
ফোন: ০৯৬১০১১২২৪৪
ই-মেইল:hr-admin@deshrupantor.com