আমিরাতজুড়ে ঈদুল আজহার জামাতের সময় ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামী বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে দেশজুড়ে ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করেছে আমিরাত সরকার।

ঘোষিত সময় অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৫টা ৩৯ মিনিট থেকে ৫টা ৫০ মিনিটের মধ্যে বিভিন্ন শহরের মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আবুধাবিতে সকাল ৫টা ৫০ মিনিটে, দুবাইয়ে ৫টা ৪৫ মিনিটে, শারজাহে ৫টা ৪৩ মিনিটে, আজমানে ৫টা ৩৯ মিনিটে, ফুজাইরায় ৫টা ৪১ মিনিটে, উম্মে আল কুইনে ৫টা ৪৩ মিনিটে, রাস আল খাইমায় ৫টা ৪০ মিনিটে এবং আল-আইনে ৫টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।