মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিরাপদ আশ্রয়ের দিন শেষ: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যে কোনো ‘নিরাপদ আশ্রয়’ পাবে না।

মঙ্গলবার (২৬ মে) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। মার্চে দায়িত্ব গ্রহণের পর থেকে এখনো পর্যন্ত খামেনি প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে উপস্থিত হননি।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে এই অঞ্চলে তার প্রভাব হারাচ্ছে এবং প্রতিদিনই তারা আগের অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে।

সম্প্রতি ইরান সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অংশ হিসেবে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে কাতারে পাঠিয়েছে।