তৃতীয়বার বাবা হলেন নিরব

কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হলেন মডেল-অভিনেতা নিরব হোসেইন। সোমবার (২৫ মে) তার স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি একটি পুত্র সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

এর আগে দুই কন্যাসন্তানের বাবা হয়েছেন নিরব। তার বড় মেয়ের নাম সুহাইমা হোসেন যুওয়াইনাহ। পরিবারে নতুন অতিথির আগমনে আনন্দের আবহ বিরাজ করছে। 

২০১৪ সালে তাসফিয়া তাহের ঋদ্ধির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন নিরব। এরপর থেকে সংসার ও অভিনয় জীবন সমানতালে সামলে যাচ্ছেন এই অভিনেতা। এবার দুই মেয়ের পর পুত্র সন্তানের বাবা হওয়ায় পরিবারে যোগ হয়েছে নতুন আনন্দ।