গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার যাত্রী ছাত্রলীগ নেতাসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের একজনের নাম হাসান আলী প্রধান (২৬)। তিনি পলাশবাড়ী পৌরশহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে। পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। অপর ব্যক্তির নাম সিদ্দিক উদ্দিন। (৩৫) তিনি একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। পেশায় তিনি রিকশা চালক। এ ঘটনায় আহত যুবকের মারুফ প্রধান (১৮)। তিনি পলাশবাড়ী পৌর শহরের বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক এসআই ফারুক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৭ মে) দিনগত রাত পৌনে ১ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌরশহরের রাইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশা নিয়ে পলাশবাড়ী শহরের দিকে আসছিলেন। ঢাকা-রংপুর মহাসড়কের রাইগ্রাম পৌছালে অজ্ঞাত একটি যানবাহন অটোরিকশাটিক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধী অবস্থায় ভোরের দিকে হাসান ও দুপুরে সিদ্দিক মারা যান।
এদিকে আহত মারুফের অবস্থাও আশঙ্কজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই যুবকের ময়নাতদন্ত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।