জুলাই শহীদ পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন করেছে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে দিনভর ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত শহীদের বাসায় বাসায় ছুটে যান জামায়াত নেতারা।
কেন্দ্রীয় নির্দেশনায় শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন নেতারা। এ সময় নগদ অর্থসহ ঈদ উপহার তুলে দেন।
এদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি ঢাকা মহানগরীতে বসবাসরত জুলাই শহীদ পরিবারের সদস্যদের বাসায় গিয়ে খোঁজখবর নেন।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের নায়েবে আমীর শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির, এডভোকেট ড. হেলাল উদ্দিন, মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান, সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ।
সকালে পল্টন এলাকায় শহীদ কামাল মিয়ার পরিবারে যান তারা। পরে দুপুরে ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী এলাকায় শহীদ আসলাম, শহীদ আরিফ, শহীদ শাহাদাত হোসেন শাওন, শহীদ জিহাদ, শহীদ জাহাঙ্গীর আলমের পরিবারে যান। এরপর কুতুবখালীতে শহীদ নাঈম হাওলাদার, শহীদ শাকিল, শহীদ নাছির উদ্দিনের বাসায় এবং মোকাররম মজসিদ শেখদীতে শহীদ নুর হোসেন, শহীদ জিহাদ হোসেন, শহীদ আহমদ আবদুল্লাহ, শহীদ জাহাঙ্গীর খাঁ, শহীদ রবিন মিয়া ও শহীদ আব্দুল হান্নানের পরিবারে যান।
এ সময় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।