আগে খেলতেন উইঙ্গার পজিশনে। কিন্তু সাফে প্রথমবার তাকে স্ট্রাইকিং পজিশনে খেলাচ্ছেন কোচ পিটার বাটলার। আর কোচের সেই আস্থার প্রতিদানও দিলেন আনিকা মাত্র ১৩ সেকেন্ডে গোল করে।
আজ ভারতের গোয়ায় মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের সাফ শিরোপা মিশন শুরু করেছে বাংলাদেশ। মারিয়া মান্দার নেতৃত্বে প্রথমবার খেলছে লাল সবুজের মেয়েরা। রেফারি ম্যাচ শুরুর বাশি বাজার পরই আচমকা গোল।
গোলের উৎস আরেক ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। তার কাছ থেকে ক্রসে বল পেয়ে আনিকা রানিয়া সিদ্দিকী শট করে পরাস্ত করেন মালদ্বীপর গোলকিপার ফাতিমাথ সৌসানকে। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।