মালদ্বীপের সঙ্গে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বাংলাদেশ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিক্ষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ভারতের গোয়ায় পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়মে প্রথমার্ধে আনিকা রানীয়া সিদ্দিকী ও উমহেলা মারমা গোল দুটি করেন। মালদ্বীপের হয়ে এক গোল শোধ দেন মারিয়াম নূর।

মারিয়া মান্দার নেতৃত্বে প্রথমবার সাফে খেলছে লাল সবুজের মেয়েরা। মালদ্বীপের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রেফারি শুরুর বাশি দেওয়ার পরই আচমকা গোল। ম্যাচের মাত্র তখন ১৩ সেকেন্ড। ঠিক ওই সময়ে গোল করে লাল সবুজ শিবিরকে আনন্দে মাতিয়ে তোলেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানীয়া সিদ্দিকী। 

আগে খেলতেন উইঙ্গার পজিশনে। কিন্তু সাফে প্রথমবার তাকে স্ট্রাইকিং পজিশনে খেলাচ্ছেন কোচ পিটার বাটলার। তার গোলের উৎস আরেক ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। সতীর্থের কাছ থেকে ক্রসে বল পেয়ে আনিকা রানিয়া সিদ্দিকী শট করে পরাস্ত করেন মালদ্বীপর গোলকিপার ফাতিমাথ সৌসানকে (১-০)। সেই সঙ্গে কোচের আস্থার প্রতিদানও দিলেন আনিকা।

গত সাফে ৫ গোল করা তহুরা খাতুনকে বসিয়ে আনিকার উপর আস্থা রেখে একাদশে সুযোগ দেন কোচ। ম্যাচের ৩৪ মিনিটে উমহেলা মারমা সতীর্থের কাছ থেকে বল পেয়ে ঢুকে পড়েন বক্সে। ফাঁকা বক্স পেয়ে সরাসরি শটে পরাস্ত করেন মাতিমাথকে (২-০)। ব্যবধান দ্বিগুন করেন তিনি। প্রচন্ড গরমে পিপাষার্ত মেয়েদের তৃষ্ণা মেটাতে ৩৬ মিনিটে কুলিং ব্রেক দেন রেফারি। ৩৮ মিনিটে বক্সের ২০ গজ দূর থেকে আফঈদা খন্দকারের দূর পাল্লার শটটি লাফিয়ে উঠে রুখে দেন ফাতিমাথ। নইলে ব্যাবধান আরও বাড়তে পারত। ৪৩ মিনিটে এক গোল শোধ দেন মারিয়াম নুরা। বক্সের ৩০ গজ দূর থেকে শট নিলে বল ক্রস বারে লেগে নীচে পড়ে গোললাইন অতিক্রম করে। বাংলাদেশের গোলকিপার লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি। রেফারি কামানি রাচানা গোলের বাশি দেন (১-২)। পুরো প্রথমার্থে এই একবারই বাংলাদেশের বিপদ সীমানায় বল নিতে পারে মালদ্বীপ। আর তাতেই বাজিমাত।