জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে প্রতিমন্ত্রীর ঈদ আয়োজন   

২০২৪ সালের জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলেন  পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার পাচপীরের প্রতিমন্ত্রী'র বাসভবনে এ মধ্যাহ্ন প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এসময় অন্যর মধ্যে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এবং পঞ্চগড় দুই ( বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ  সহস্রাধিক মানুষ  । 

মধ্যাহ্ন ভোজের শুরুতেই প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ বলেন, বাংলাদেশে দল মত, ধর্মবর্ণ  নির্বিশেষে সৌহার্দপূর্ণ পরিবেশে সমান নাগরিক অধিকার নিয়ে সকলে বসবাস করবে এই নীতিতেই বিএনপি সরকার বিশ্বাস করে।

কোন ধরনের বৈষম্যকে এই দেশে ঠাঁই দেয়া হবেনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ৭১ কে বাদ রেখে যারা বাংলাদেশের ইতিহাস নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদের।

বিশেষ করে জান্নাতি দল মানুষকে বিভ্রান্ত করে দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করতে চাইলে তাদের রুখে দিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, কৃষক, কামার, কুমার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ করা হয়।