হিলিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেলে হিলি বাজারের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  হাকিমপুর উপজেলা ও পৌরবিএনপিসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে ওই আয়োজন করা হয়্

এ সময় আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন,আদর্শ ও দেশের উন্নয়নে তার অবদান সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে গরীব অসহায় দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন,সাবেক সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম,সাংগঠনিক সম্পাদক হযরত আলী, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সাধারন সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।