বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছেন না বলে জানালেন লাক্সকন্যা আজেমেরী হক বাঁধন। তবে প্রেমের সম্পর্কের অভিজ্ঞতা যে তাঁর জীবনে ছিল, সেটিও অকপটে স্বীকার করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
তার কথায়, ‘এখন আমি বিয়ে করার মতো পাত্র আমার আশপাশে পাই নাই। প্রেম করার জন্য দুই একজনকে পেয়েছিলাম। তার মধ্যে একজনের সঙ্গে প্রেমও করেছি। কিন্তু বিয়ে করার জন্য পাত্রই আসলে গুরুত্বপূর্ণ।’
নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বাঁধন বলেন, ‘বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না।’