নড়াইল জেলা থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগপ্রাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার(৩০ মে) বেলা ১১ টায় নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে ১৩০ জন মেধাবীকে সংবর্ধনা দেয়া হয়।
সামাজিক সংগঠন ‘ঊষার আলো সূর্যসংঘের উদ্যোগে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, তরুণ কবি ও কলামিস্ট মিনহাজুল ইসলাম। প্রধান ছিলেন, বক্তা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন ড. আকবর মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: ছায়েম আলী খান, ইসলামি চিন্তাবিদ মাওলানা আলমগীর হুসাইন, প্রকৌশলী গোলাম রাব্বি, সমাজসেবক মো. আবু মুসা ও ব্যবসায়ী আনিসুল আজমসহ আরও অনেকে।
‘ঊষার আলো সূর্যসংঘের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ' অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক খান মাসুম বিল্লাহ, আমিরুল ইসলাম রানা, আল আমিন মণ্ডল, এস এম তন্ময় রেজা, আবির, তাফহিম, মুজাহিদ, বায়েজিদ খন্দকারসহ অন্য সদস্যরা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠেন সে বিষয়ে অনুপ্রাণিত করেন।
আলোচনা সভা শেষে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ফুল ও সনদপত্র তুলে দেন। প্রসঙ্গত, সামাজিক সংগঠন ‘ঊষার আলো সূর্যসংঘ ২০১৭ সাল থেকে নড়াইল জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে।