প্রশান্ত মহাসাগরে আবারও নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানের ওপর অভিযান চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। টানা দুই দিনের মধ্যে এটি দ্বিতীয় এমন হামলার ঘটনা।

শনিবার (৩০ মে) মার্কিন দক্ষিণাঞ্চলীয় কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের মাদক পাচারের রুট ব্যবহার করে অবৈধ মাদক বাণিজ্য কার্যক্রমে জড়িত ছিল। 

বিবৃতিতে বলা হয়, 'অভিযানের সময় তিনজন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হয়নি।'

সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের একাধিক ঘটনার মধ্যে এটিই সর্বশেষ বলে উল্লেখ করেছে মার্কিন সামরিক বাহিনী।