হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার কফিল উদ্দিন আর নেই

সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব কফিল উদ্দিন আর নেই।

রবিবার (৩১ মে) ভারতের দিল্লির একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কফিল উদ্দিন হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি একাধিকবার গ্রেফতার হয়ে কারাবরণ করেন।

কফিল উদ্দিনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।