পার্বতীপুর

বেলাইচন্ডিতে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ক্রিকেটার্সের আয়োজনে ওয়ার্ডভিত্তিক টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) বিকেলে উপজেলার বেলাইচন্ডি হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক অটোরাইস মিলের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক এজেডএম আরিফুল হক রিয়েল এবং পার্বতীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আরিফিন সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব শরিফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বেলাইচন্ডি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মণ্ডল ট্রেডার্সের পরিচালক ও সমাজসেবক এহসানুল কবির শাওন এবং বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক মহাজোটের কেন্দ্রীয় সভাপতি শাহাজাহান আলী সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় বেলাইচন্ডি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড বড় হরিরামপুর ভাটিপাড়া এবং ২নং ওয়ার্ড সোনাপুকুর রাবেয়াবাজার দল।

প্রথমে ব্যাট করতে নেমে বড় হরিরামপুর ভাটিপাড়া দল ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। জবাবে সোনাপুকুর রাবেয়াবাজার দল ১০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮২ রান করতে সক্ষম হয়।

ফলে বেলাইচন্ডি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড বড় হরিরামপুর ভাটিপাড়া দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই ইউনিয়নের ২নং ওয়ার্ড সোনাপুকুর রাবেয়াবাজার দল রানারআপ হয়।

উল্লেখ্য, গত ২৯ মে টুর্নামেন্টের খেলা শুরু হয়। এতে উপজেলার মোট ৮টি দল অংশগ্রহণ করে।