বলিউডের তরুণ স্টারকিড অভিনেত্রী জাহ্নবী কাপুর বর্তমানে ব্যস্ত তার দ্বিতীয় তেলেগু সিনেমার কাজ নিয়ে। রাম চরণের সঙ্গে জুটি বেঁধে ‘পিড্ডি’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এটি মুক্তির আগেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। জাহ্নবী জানান, তেলেগু চলচ্চিত্র অঙ্গনের কাজের পরিবেশ তাকে বেশ মুগ্ধ করেছে। বিশেষ করে কাজের সময়সূচি, শৃঙ্খলা এবং শিল্পী-কলাকুশলীদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি তার কাছে প্রশংসনীয় বলে মনে হয়েছে। অভিনেত্রীর ভাষ্য, ‘তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির যে বিষয়টি আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তা হলো তারা সবার সময়কে সম্মান করে। শুধু অভিনেতা-অভিনেত্রী নয়, টেকনিশিয়ান ও ইউনিটের অন্যান্য সদস্যদের কাজের সময়ও সমান গুরুত্ব পায়।’
তিনি আরও জানান, শুটিং চলাকালে খাওয়া-দাওয়া ও বিশ্রামের বিষয়টিও সেখানে গুরুত্বের সঙ্গে দেখা হয়। দুপুরের খাবারের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়, এমনকি কাজের ফাঁকে অল্প সময়ের বিশ্রাম নেওয়ার সুযোগও থাকে। দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘মুম্বাইয়ে অনেক সময় এসব বিষয়ে আপস করতে হয়।