দক্ষিণ আমেরিকার দেশ চিলিতের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ জুন) দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলের কাছে অনুভুত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৬।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর: আনাদোলু
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গ্রিনিচ মান সময় রাত ৯টা ৩৪ মিনিটে অনুভূত হয়। এর কেন্দ্র ছিল বন্দরনগরী ভালপারাইসো থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ২৫ কিলোমিটার গভীরে।
তবে ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।