ঈদুল আযহা উপলক্ষে টানা ৭দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ৭দিন পর বন্দরের কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।
সোমবার (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে আমদানিকৃত বাদাম বোঝাই একটি ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
তবে বন্দর পুরোপুরি স্বাভাবিক হতে আর দুই একদিন সময় লাগবে বলে দাবি ব্যবসায়ীদের।
হিলি কাস্টমস সি অ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ২৫ মে সোমবার থেকে শুরু করে ৩১ মে রবিবার পর্যন্ত টানা ৭দিন হিলি স্থলবন্দরে সিআ্যন্ডএফ এজেন্টের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ফলে ওই সময়ে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ছিল। ঈদের ছুটির পর সোমবার সকাল থেকে সিআ্যন্ডএফএজেন্টের কার্যক্রম শুরু হয়। ফলে দুপুরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
ঈদের আমেজ কাটিয়ে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই একদিন সময় লাগবে বলেও জানান তিনি।