ঢাকা প্রিমিয়ার লিগের খেলা ছাড়াও টিভিতে যা যা থাকছে

ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফিরছে। আজ রয়েছে সপ্তম রাউন্ডের খেলা। পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে রয়েছে আজ। স্কটল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। 

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগ
মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী-গুলশান সিসি, গাজী গ্রুপ-ঢাকা লেপার্ডস, অগ্রণী ব্যাংক-সিটি ক্লাব
সকাল ৯:০০, টি স্পোর্টস ও ইউটিউব

পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে
বিকেল ৫:৩০, টি স্পোর্টস, পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস

ত্রিদেশী টি-টোয়েন্টি সিরিজ
স্কটল্যান্ড-বাংলাদেশ
সন্ধ্যা ৬:০০, ফ্যানকোড, ইউটিউব

ফুটবল 

প্রীতি ম্যাচ
ক্রোয়েশিয়া-বেলজিয়াম, 
রাত ১০:০০, ডিএজেডএন