হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (১ জুন) তিনি দেশে ফেরেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

উল্লেখ্য, গত ২২ মে পবিত্র হজ পালনের উদ্দেশে তিনি সৌদি আরব যান।