মশক নিধন শেখার জন্য ফ্লোরিডায় নয়, দেশেই ডোবার পাশে যেতে বললেন প্রধানমন্ত্রী

মশক নিধন শেখার বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোন ডোবার পাশে দুই/তিন ঘন্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি মেয়র ও কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।  

জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং ৫ জন কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য বিদেশী প্রতিষ্ঠান ভ্যালিয়েন্ট বায়োসায়েন্স এলএলসির এর অর্থায়নে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এ নির্দেশনা প্রদান করেন।