বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার ১৯

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন-মো. রিংকু (২৫), মো. রাসেল (৩০), শ্রী টিটু চন্দ্র মিত্র (৪৩), মো. সালেহ মুছা (২৬), মো. সাগর আহমেদ (২৮), মো. শামীম (২৫), ইয়াসিন (৩০), ওমর ফারুক (২০), মো. ছাব্বির (২০), দুলাল মিয়া (৪০), মো. সিরাজ (৩৭), মো. রাব্বি (২০), আব্দুল হক (৫২), সেলিম (৪২), মইনদ্দীন (২৮), জালাল (৩০), মেহেদী (২২), আলী আহম্মদ (৩৫) ও আনোয়ার হোসেন (৫০)।