যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৫ জনু) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন মো. শুকুর মিয়া (২৫), মো. রফিকুল ইসলাম (৪০), তানভির (১৯), মাহির (২০), মো. ফাইজুল ইসলাম (২৩), সোহান (২০), মো. হৃদয় (২৫), মো. ইয়াকুব আলী (২১), মো. আপন (২২), ইয়াহিয়া (২৮), মো. সিয়াম (২০) ও আজিজুর রহমান মাহফুজ (২৬)।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যাত্রা বাড়ি থানার পুলিশ।

সূত্র: বাসস