পবিপ্রবিতে GST প্রাথমিক ভর্তি ও ফি জমা শুরু ৭ জুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের GST গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি ও ফি জমা কার্যক্রম ৭ জুন থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীরা ৭ জুন দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত GST ওয়েবসাইটে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে পারবেন। এছাড়া ৯ জুন থেকে ১০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় মূল কাগজপত্র জমা দিতে হবে।

মূল কাগজপত্র জমা নেওয়া হবে পবিপ্রবির বিবিএ-সিএসই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত নেটওয়ার্ক ল্যাবে। শিক্ষার্থীদের ভর্তি ফরম, GST রোল, বিষয়, মেধাক্রমসহ নির্ধারিত তথ্য A4 কাগজে উল্লেখ করে জমা দিতে হবে। একই সঙ্গে এইচএসসি/সমমান ও এসএসসি /সমমান পরীক্ষার মূল নম্বরপত্রও প্রদর্শন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শামসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।