কুমিল্লার মুরাদনগরে মাসুকুল ইসলাম মাসুক নামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার গকুলনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুকুল ইসলাম মাসুক ওই এলাকার বাসিন্দা ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশের একটি বিশেষ টিম।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন চৌধুরী জানান, আওয়ামী লীগ নেতা মাসুকুল ইসলাম মাসুককে গ্রেপ্তার করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।