যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইম স্কয়ারে পূর্ব ঘোষণা ছাড়াই একটি চমকপ্রদ সারপ্রাইজ কনসার্ট পরিবেশন করেন পপতারকা ম্যাডোনা। সম্প্রতি প্রাইড মান্থ উদযাপন এবং তার আসন্ন অ্যালবাম ‘কনফেশন ২’এর প্রচারে এই ১৫ মিনিটের সংক্ষিপ্ত কনসার্টটি আয়োজন করা হয়েছিল।
ম্যানহাটনের প্রাণকেন্দ্র টাইম স্কয়ারের বিলবোর্ড বা উন্মুক্ত মঞ্চে হাজারো দর্শকের সামনে এই আয়োজনটি করা হয়। ডেটিং অ্যাপ ‘গ্রাইন্ডার’এর সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই পারফরম্যান্সটির উদ্দেশ্য ছিল ম্যাডোনার আসন্ন ১৫তম স্টুডিও অ্যালবাম ‘ কনফেশন ২’ এর প্রচারনা চালানোর ।
কানসার্টে ম্যাডোনার নতুন অ্যালবামের কয়েকটি গানের ট্র্যাক ‘আই ফেল সো ফার’ , ‘ ব্রিং ইউর লাভ ’ ও ‘লাভ সেনসেশন’ এর পাশাপাশি ২০০৫ সালের আইকনিক অ্যালবাম ‘কনফেশন অন এ ডান্স ফ্লোর’ এর পুরনো জনপ্রিয় গানও পরিবেশন করেন তিনি।
পারফরম্যান্স চলাকালীন প্রায় ৩০ ফুট উঁচুতে একটি প্লাস্টিকের প্রতিবন্ধকতার ওপর পা তুলে গান গাওয়ার ঝুঁকিপূর্ণ স্টান্ট করে ভক্তদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি করেন এই পপ আইকন।