গাইবান্ধার সাদুল্লাপুরে চোখে ঘুম নিয়ে ট্রাক চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রফিক মিয়া নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক মিয়া (৩৫) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তালিমা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি রংপুরের দিকে যাচ্ছিল। একই দিকে একটি কাভার্ড ভ্যান যাচ্ছিল। পথে ধাপেরহাট এলাকায় আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।
ওসি জানান, সম্ভাব্য চালক চোখে ঘুম নিয়ে ট্রাক চালাচ্ছিলেন। তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।