সিংড়ায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল হক চুনুসহ দুই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ কালিনগর গ্রামের মইনুল হক চুনুর নিজ বাড়ি থেকে শনিবার (৬ জুন) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার মৃত লাল প্রামাণিকের ছেলে সাবেক চেয়ারম্যান মইনুল হক মইনুল হক চুনু, তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। অপরজন হলেন চামারী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহিদুল ইসলাম মানিক। তিনি চামারী ইউনিয়নের বিলদহর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে পাঠানো হয়।