বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন তামিম ইকবাল। পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত তামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
সন্ধ্যায় বিসিবি নির্বাচনের ফল ঘোষণার পর মিরপুর শেরে বাংলাদেশ স্টেডিয়ামের ক্রিকেট বোর্ড কার্যালয়ে পরিচালকদের সভায় আর কোনো প্রার্থী না থাকায় সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। দুজন সহসভাপতি নির্বাচিত হওয়ার কথা থাকলেও আপাতত একজনের নামই জানিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে সারাদিন অনুষ্ঠিত ভোটে ক্লাব ক্যাটাগরির ৭৬ জন কাউন্সিলরের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল, যিনি গত ৭ এপ্রিল থেকে নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির প্রধান ছিলেন।
এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া চার প্রার্থী হলেন—মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।
ক্যাটাগরি ২ এ জয়ীদের তালিকা
তামিম ইকবাল (৭৩), সাঈদ ইব্রাহীম আহমেদ (৭২), ইসরাফিল খসরু (৭২), মাসুদুজ্জামান (৭০), আসিফ রব্বানী (৬৮), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (৬৮), শানিয়ান তানিম (৬৬), ফাহিম সিনহা (৬৬), সাকিফ আহমেদ (৬৫), আসিফ রাব্বানি (৬৪), মির্জা ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩), সরকার মাহবুব আহমেদ শামীম (৪১)।
ক্যাটাগরি ২ এ পরাজিতদের তালিকা
তেজগাঁও ক্রিকেট একাডেমির 'পাপ্পু' (৪০), আমজাদ হোসেন (৩২), ফৈয়াজুর রহমান মিতু (২০), মেজর ইমরোজ আহমেদ (২০)
অন্যদিকে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি-১ এর ১০টি পদের মধ্যে ৭ জনই বিনা বাধায় নির্বাচিত হন। শুধু খুলনা ও বরিশাল বিভাগে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগের একমাত্র পটিতে মুন্তাসির আলমকে পরাজিত করে বিসিবির নতুন পরিচালক হয়েছেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। খুলনা বিভাগের দুটি পরিচালক পদের জন্য লড়েছেন ৩ জন প্রার্থী, যার মধ্যে শফিকুল আলম ও শান্তনু ইসলাম পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এ কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
বিসিবির পরিচালক হলেন যারা
ক্যাটাগরি-১
-
ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ
-
চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী
-
খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম
-
রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম
-
রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন
-
সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী
-
বরিশাল বিভাগ: মিজানুর রহমান
ক্যাটাগরি - ২
তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ
ক্যাটাগরি - ৩
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর
এনএসসি থেকে মনোনীত
শেখ মোঃ রুহুল আমিন এবং মোঃ সরফরাজ আহমেদ।