লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে আরও ‘সার্জিক্যাল বা নির্দিষ্ট’ লক্ষ্যভিত্তিক হামলা চালানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেওয়ার পর তার এই মন্তব্য লেবাননে চলমান সংঘাত আরো তীব্র হওয়ার আশঙ্কা তৈরি করেছে বলে জানায় আলজাজিরা।
এনবিসিকে দেওয়া প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি চাই লেবাননের মানুষ আরো ভালো জীবন যাপন করুক। আমি হিজবুল্লাহর বিরুদ্ধে আরো সার্জিক্যাল বা নির্দিষ্ট হামলা দেখতে চাই। আমার মনে হয় হামলাগুলো আরও নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হওয়া উচিত।’
ট্রাম্প তার এই অবস্থানকে লেবাননের জনগণের কল্যাণের সঙ্গে যুক্ত করে তুলে ধরেন। তবে সমালোচকদের মতে, হিজবুল্লাহর বিরুদ্ধে আরও হামলার আহ্বান বাস্তবে দেশটিতে সংঘাত ও সহিংসতা বাড়িয়ে দিতে পারে।
প্রসঙ্গত, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েল-লেবানন সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৬১৩ জন নিহত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য।