আজই দর্শকের সামনে আসছে তুষির ‘অ্যানি’

ছোট পর্দার তুলনায় সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়ে বর্তমানে তুমুল ব্যস্ত সময় কাটাচ্ছেন তরুণ মডেল-অভিনেত্রী নাজিফা তুষি। পর পর দুই ঈদে বড় পর্দায় সফল উপস্থাপনের পর এবার ওটিটিতে ঝড় তুলতে আসছেন তিনি। তার বহুল প্রত্যাশিত ওয়েব ফিল্ম ‘অ্যানি’র ট্রেলার ও অফিসিয়াল পোস্টার প্রকাশ পাচ্ছে আজ। 

 আবদুল্লাহ মোহাম্মদ সাদের ভাবনা, চিত্রনাট্য ও পরিচালনার এই ফিল্মটি আজ সোমবার রাত ৮টায় অবমুক্ত করা হচ্ছে। এদিকে আগামীকাল ৯ জুন জার্মানির কোলনে বিশ্বের অন্যতম বৃহৎ সিরিজ কেন্দ্রিক উৎসবে 'উইমেন ইন সিরিজ' বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমাটি। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিরিজ শুধুমাত্র সিরিজ-কেন্দ্রিক কোনো বৈশ্বিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। 

 এই সিরিজের গল্পে দেখানো হয়েছে ডিস্টোপিয়ান গল্প। যেখানে এক তরুণী নার্স অ্যানিকে এক ভয়ংকর 'হেইট প্যান্ডেমিক' এর মধ্যে নিজের পরিবার, সহিংসতা ও প্রতিশোধের অন্ধকার বাস্তবতার মুখোমুখি হতে দেখা যাবে। নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে।