চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া বাড়ল ৩০ শতাংশ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকা থেকে রোগী ও মরদেহ পরিবহনে অ্যাম্বুলেন্স ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধি করে পুননির্ধারণ করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত রোগী ও মরদেহ পরিবহনের নীতিমালায় বর্ণিত অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্মূল্যায়ন ও যৌক্তিককরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, হাসপাতাল এলাকায় নির্ধারিত রেট চার্ট দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হবে এবং কোনো অ্যাম্বুলেন্স চালক নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করতে পারবেন না।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেরারেল মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে সিটি মেয়র বলেন, রোগী ও স্বজনদের হয়রানি রোধে হাসপাতালের জরুরি বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। এক বছর আগে বিভিন্ন গন্তব্যে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করে একটা তালিকা তৈরি করা হয়েছিল। কিন্তু ৬ মাস পর তা থেকে সরে এসে বেশি ভাড়া নেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি আমাকে কেউ অবগত করেননি।

সিটি মেয়র আরও বলেন, এই ভাড়া মেনে চলতে হবে। যদি এর চেয়ে বেশি নেওয়ার অভিযোগ আসে তাহলে আমরা তা মালিক সমিতির কাছ থেকে জরিমানা করবো। হাসপাতাল ক্যাম্পাস এবং সামনের সড়কে অ্যাম্বুলেন্স রাখা যাবে না। ভ্রাম্যমাণ দোকানও বসানো যাবে না। অ্যাম্বুলেন্সের নামে যাতে কোনো মাইক্রোবাস চলতে না পারে সেদিকেও বিআরটিএকে দৃষ্টি দিতে হবে। সভায় রোগী ও লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স ভাড়া ৩০ শতাংশ বাড়িয়ে একটি তালিকা প্রণয়ণ করা হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্স মালিক সমিতি, পুলিশ এবং বিআরটিএ’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

চট্টগ্রাম মহানগর এলাকায়: অ্যাম্বুলেন্স সেবা এলাকা ও দূরত্ব অনুসারে তালিকা
আসা-যাওয়া বাবদ দূরত্ব ১০ কিলোমিটার অনুমোদিত ভাড়া নন-এসি অ্যাম্বুলেন্স (ছোট) ১১৪৪ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ১১৪৪ টাকা, এসি ও ফ্রিজার ভ্যান ১২৮৭টাকা। আসা-যাওয়া বাবদ ২০ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ১৭১৬ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ১৭১৬ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ১৮৫৯টাকা।   
 আসা-যাওয়া বাবদ ৩০ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ২৫৭৪ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ২৫৭৪ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ২৭১৭ টাকা।  আসা-যাওয়া বাবদ ৪৫ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ৩১৪৬ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৩১৪৬ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৩৫৭৫ টাকা। 

চট্টগ্রাম জেলা এলাকা:  
মীরসরাই উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া- ১১২ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ৪৩৮৬ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৪৮৮৭ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৫১৮৭ টাকা।  
কর্ণফুলী উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া- ১২ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ২৩৮৪ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়)২৪৩৬ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ২৪৭০ টাকা।
চন্দনাইশ উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া- ৮২ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ৩৭৮৫ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৪১৩৭ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৪৩৭১ টাকা।
পটিয়া উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া- ৫০ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ৩১৪৬ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৩৩৬০ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৩৫০৩ টাকা। 
 ফটিকছড়ি উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া- ৬৮ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ৩৫০৬ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৩৭৯৭ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৩৯৯২ টাকা। 
বাঁশখালী উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া- ৯০ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ৩৪৯৬ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৪৩৩৩ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৪৫৯০ টাকা। 
বোয়ালখালী উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া-২৪ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ২৬২৫ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ২৭২৮ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ২৭৯৬ টাকা।  
আনোয়ারা উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া-৪০ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ২৯৪৫ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৩১১৭ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৩২৩২ টাকা।  
রাউজান উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া-৬৪ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ৩৪২৫ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৩৭০০ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৩৮৫৬ টাকা।  
রাঙ্গুনিয়া উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া-৬০ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ৩৩৪৬ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৩৬০৪ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৩৭৭৫ টাকা।  
লোহাগাড়া উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া-১৩৪ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ৪৮২৭ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৫৪০১ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৫৭৮৫ টাকা।   
সাতকানিয়া উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া-১১৬ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ৪৪৬৭ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৪৯৬৫ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৫২৯৬ টাকা।
 সীতাকুন্ড উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া-৮৬ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ৩৮৬৬ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৪২৩৫ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৪৪৮১ টাকা। 
হাটহাজারী উপজেলা আসা-যাওয়া বাবদ অনুমোদিত ভাড়া-৩৬ কিলোমিটার নন-এসি অ্যাম্বুলেন্স  (ছোট) ২৮৬৫ টাকা, নন-এসি অ্যাম্বুলেন্স (বড়) ৩০২০ টাকা, এসি-ফ্রিজার ভ্যান ৩১২২ টাকা। 

প্রসঙ্গত, অন্যান্য বিভাগীয়, জেলা ও উপজেলারর ক্ষেত্রে ভাড়ার এই হার প্রযোজ্য হবে। অ্যাম্বুলেন্স ভাড়া ৩০ শতাংশ হার বৃদ্ধির উক্ত সিদ্ধান্ত প্রণয়ণ ও বাস্তবায়নে স্বাক্ষর করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।