মিমের নতুন মিশন ‘লাইফলাইন’

রুপালি পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকির পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। প্রথমবারের মতো চরকি অরিজিনাল ফিল্মে নাম লেখালেন এই তারকা। থ্রিলার ও রহস্যের আবহ তৈরি করা এই সিনেমাটির নাম রাখা হয়েছে ‘লাইফলাইন’। এটি পরিচালনা করেছেন কাজী আসাদ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্মটি। পোস্টারের ক্যাপশনে সময় ও জীবনের জটিল সমীকরণের ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ।’

ঘোষণা আসার পর থেকেই বিনোদন অঙ্গন এবং ওটিটি দর্শকদের মাঝে বেশ কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে মিমকে একদম নতুন ধাঁচের দেখার অপেক্ষায় তার ভক্তরা।