বাসার সাদনিমার ‘বই পোকা’র চমক

ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকদের মন জয় করেছে নাটক ‘বই পোকা’। আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন লিমন আহমে এবং নির্মাণ করেছেন তপু খান। এতে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমানের কেমিস্ট্রি সাড়া ফেলেছে।

গত ২ জুন ইউটিউবের ‘ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’ চ্যানেলে প্রকাশের মাত্র চার দিনেই নাটকটি লুফে নিয়েছেন ৯ লাখেরও বেশি দর্শক। মন্তব্যজুড়ে শুধুই মুগ্ধতার প্রকাশ। নির্মাতা তপু খান জানান, গল্পে বর্তমান প্রজন্মের সোশ্যাল মিডিয়া আসক্তির নেতিবাচক দিক ও সাহিত্যের প্রতি অনুরাগী হওয়ার বার্তা দেওয়া হয়েছে। দর্শকের এমন দ্রুত সাড়ায় পুরো টিম আনন্দিত।

অভিনেতা খায়রুল বাশার নাটকের সংলাপ ও আলাদা ঘরানার প্লটের প্রশংসা করেন। অন্যদিকে, চরিত্রটির প্রেমে পড়েছেন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নবাগত সাদনিমা। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা ও রোজি সিদ্দিকী।