রাশমিকাই হচ্ছেন সুব্বুলক্ষ্মী

গুঞ্জন শেষে এবার মাঠে গড়াচ্ছে ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এমএস সুব্বুলক্ষ্মীর বায়োপিক। শোনা যাচ্ছে, এই চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক গৌতম তিন্নানুরি ভাবছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানাকে। সম্প্রতি এই অভিনেত্রীর বাড়িতেই নাকি এই ছবির জন্য একটি লুক টেস্ট সম্পন্ন হয়েছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। 

এর আগে এই চরিত্রের জন্য সাই পল্লবী এবং রুক্মিণী বসন্তের নামও জোরালোভাবে শোনা গিয়েছিল। তবে সেই জল্পনায় জল ঢেলে বর্তমানে রাশমিকার নাম সামনে আসায় অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে।