রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ জুন) দিনব্যাপী উপজেলার বরপা শান্তিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বরপা এলাকায় প্রায় ১৩ কিলোমিটার দৈর্ঘ্য সরকারি খালের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও সীমানা প্রাচীর গড়ে তুলে প্রভাবশালীরা। অভিযানে মজুমদার গ্রুপের সীমানা প্রাচীরসহ বখালের ভেতরে বা খালের জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দারা খাল দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান এবং উচ্ছেদ অভিযানের ফলে খালের স্বাভাবিক পরিবেশ ও পানি প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন। 

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ ও পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাকিবুল আলম রাজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতে এ ধরনের সরকারি খাল উদ্ধার অভিযান চলমান থাকবে।