জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জামালপুরের মেলান্দহে বন্যা আশ্রয় কেন্দ্রের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ​মঙ্গলবার (০৯ জুন) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তারাকান্দি এলাকার খোকন মিয়ার ছেলে।

জানা গেছে, আকরাম হোসেন উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে আশ্রয়ণ কেন্দ্রের পাইলিংয়ের কাজ করছিলেন। দুপুরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।