ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কামালহাট গ্রামে পাওনা টাকা চাওয়া নিয়ে ভাতিজার কিলঘুষি ও লাঠির আঘাতে নিয়ামত আলী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) বেলা ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিয়ামত আলী ওই গ্রামের বাসিন্দা।
জানা যায়, কামালহাট গ্রামে ইরশাদ আলীর দোকান আছে। দোকানে ব্যবসা করার জন্য ইরশাদকে তার চাচা ৫ হাজার টাকা ধার দেয়। ওই টাকা চাওয়া নিয়ে এর আগে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে ভাতিজা ইরশাদের কাছে পাওনা টাকা ফেরত চায় তার চাচা নিয়ামত আলী। এসময় ক্ষিপ্ত হয়ে ইরশাদ তার চাচাকে কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোলাবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমির আলী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়া পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষে থেকে কোন লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।