গাইবান্ধা

সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা আটক 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহরিয়ার খাঁন বিপ্লবের ছেলে সাব্বির রাহাদ খাঁন ওরফে নোমানকে (২২) আটক করেছে ডিবি পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন) বিকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় তাকে গাইবান্ধা আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গাইবান্ধা ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তালিব জানান, নোমানকে আটকের পর গাইবান্ধা সদর থানায় সোর্পদ করা হয়েছে।