বর্তমান সরকার একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বুধবার (১০ জুন) সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও বিমানবাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অসাধারণ ভূমিকা রাখছেন। শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ও তাদের অবদানের প্রশংসা করছে।
তিনি আরও বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং এ বিষয়ে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।