জেডআরএফ’র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘মাসব্যাপী বৃক্ষরোপণ’ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ বিজ্ঞান মেলা ২০২৬-এর উদ্বোধন করেছেন জেডআরএফ'র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।

আজ বুধবার (১০ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলস্থ উদ্ভিদবিজ্ঞান ভবনে জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ'র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান প্রধান ব্যক্তি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচিসমূহের আনুষ্ঠানিক সূচনা করেন।