ধানমন্ডিতে ওয়ালটনের শোরুমে আগুন

রাজধানীর ধানমন্ডিতে ওয়ালটনের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে বাংলাদেশ আই হসপিটালের পাশের একটি ভবনের নিচতলায় অবস্থিত শোরুমে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভবনের নিচতলায় ওয়ালটন শোরুমে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করে। এরপর ৬টা ১০ মিনিটে সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, শোরুমের বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত। তবে এই ঘটনায় কোন হতাহতের খবন পাওয়া যায়নি।